কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এ ০৫:৩৫ PM
কন্টেন্ট: পাতা
অফিসের অবস্থানঃ নুরনগর, বয়রা, খুলনা
মূল কাজঃ প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে পরিচালিত যাবতীয় কার্যক্রমের পরিদর্শন, তদারকী ও মনিটরিং সহ প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা। বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার সাথে সমন্বয় সাধন করা।
অফিসের ইতিহাসঃ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, খুলনা বিভাগ, খুলনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধিনে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ০৬ (ছয়) তলা ভবন নির্মাণ করা হয়। এই ভবনটির নীচ তলায় গার্ডরুম, ড্রাইভার এর বিশ্রামাগার এবং অভ্যর্থণা কক্ষ। ২য় তলায় ভেটেরিনারি পাবলিক হেলথ এবং এপিডেমিওলজি ইউনিট, ৩য় তলায় পরিচালক, উপপরিচালক, সভাকক্ষ এবং ওয়েটিং রুম, ৪র্থ তলায় অফিস কক্ষ, আইটি সেকশন, ৫ম তলায় রেস্ট হাউজ, ৬ষ্ঠ তলায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র অবস্থিত।